পরিষেবার শর্তাবলী:
দয়া করে রংধনু অনলাইন শপের ওয়েবসাইট ব্যবহার করার আগে নিম্নলিখিত শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন।


১. গ্রহণযোগ্যতা

এই ওয়েবসাইটে প্রবেশ করে এবং কেনাকাটা করে আপনি স্বীকার করছেন যে আপনি এই শর্তাবলী পড়েছেন, বুঝেছেন এবং এতে সম্মত হয়েছেন।


২. পণ্যের তথ্য

আমরা আমাদের পণ্যের বিবরণ, ছবি ও মূল্য যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তবুও ভুলবশত তথ্যগত ত্রুটি থাকলে আমরা তার জন্য দায়ী নই।


৩. অর্ডার ও ডেলিভারি

পণ্য অর্ডারের পর কনফার্মেশন মেসেজ / ইমেইল পাঠানো হবে।

সাধারণত অর্ডার ২-৭ কর্মদিবসের মধ্যে ডেলিভারি করা হয় (লোকেশন অনুযায়ী ভিন্ন হতে পারে)।

বিশেষ ক্যাম্পেইনের সময় ডেলিভারিতে দেরি হতে পারে।


৪. মূল্য ও পেমেন্ট

সকল মূল্য বাংলাদেশি টাকা (৳) তে নির্ধারণ করা।

বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার অথবা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা হয়।

প্রমো কোড বা ডিসকাউন্টের মেয়াদ শেষ হলে সেটি আর প্রযোজ্য নয়।


৫. রিটার্ন ও রিফান্ড নীতি

পণ্য ডেলিভারির ৩ দিনের মধ্যে ত্রুটিপূর্ণ বা ভুল পণ্যের ক্ষেত্রে রিটার্ন/রিপ্লেসমেন্টের জন্য অনুরোধ করতে হবে।

ব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত পণ্য রিটার্ন গ্রহণযোগ্য নয়।

রিফান্ড প্রক্রিয়া ৭-১০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়।


৬. কাস্টমার একাউন্ট

ওয়েবসাইটে একাউন্ট তৈরি করে আপনি দায়িত্ব নিচ্ছেন সঠিক তথ্য প্রদানের।

আপনার একাউন্ট ও পাসওয়ার্ড গোপন রাখা আপনার দায়িত্ব।


৭. কপিরাইট ও মালিকানা

ওয়েবসাইটে ব্যবহৃত সকল কন্টেন্ট, ছবি, লোগো ও ডিজাইন রংধনু অনলাইন শপের মালিকানাধীন এবং অনুমতি ব্যতিরেকে ব্যবহারের জন্য নয়।


৮. তৃতীয় পক্ষের লিঙ্ক

ওয়েবসাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইটে লিঙ্ক থাকতে পারে, যার জন্য আমরা দায়ী নই।


৯. শর্তাবলীর পরিবর্তন

রংধনু অনলাইন শপ যেকোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই এই শর্তাবলী পরিবর্তনের অধিকার রাখে। পরিবর্তনের পর ওয়েবসাইট ব্যবহার করলে, তা নতুন শর্তাবলীর প্রতি সম্মতি নির্দেশ করে।


১০. যোগাযোগ

কোনো প্রশ্ন বা অভিযোগের জন্য যোগাযোগ করুন:

📞 মোবাইল: 01744368465
📧 ইমেইল: itrongdhonu@gmail.com
🌐 ওয়েবসাইট: www.rongdhonumart.com