আদর্শ নারী প্যাকেজ
1,440৳ Original price was: 1,440৳ .790৳ Current price is: 790৳ .
আদর্শ নারী প্যাকেজ
অল্প আমলে বেশি সাওয়াব
ইসলামি শিক্ষাকে সহজ সরল ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। বইটিতে বর্ণিত নেক আমলগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি সম্পর্কিত। প্রাত্যহিক জীবনে আমরা সামান্য সচেতনতার মধ্যে দিয়ে সহজেই অনুসরণ করতে পারি।
* বইটিতে ইসলামের বিভিন্ন দিক যেমন- ঈমান, ইবাদত, আখলাক, বিশেষত সমাজজীবন ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়েছে। মৌলিক ও গুরুত্বপূর্ণ বহু বিষয় চলে এসেছে।
* বইটিতে বিভিন্ন নেক আমলের কথা উদাহরণসহ আলোচনা করা হয়েছে। এতে করে পাঠকরা আরও সহজে বিষয়গুলো বুঝতে পারে।
* বইটিতে উল্লেখিত সবকিছুই কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করা হয়েছে।
* বইটি পাঠকদের মধ্যে নেক আমলের প্রতি প্রেরণা জাগিয়ে তোলে। এতে করে পাঠকরা ইসলামি জীবনাচারের প্রতি আরও বেশি অনুপ্রাণিত হয়।
* বইটি সকল শ্রেণির মানুষের জন্য উপকারী ও উপযোগী।
একদা বাংলাদেশ সফরে বইটির মূল লেখক শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানি হাফিজাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল- হজরত! আপনি আপনার কোন বইটি বাংলা ভাষা-ভাষীদের জন্য বেশি উপকারী মনে করেন? তখন তিনি যে বইটির কথা বলেছিলেন সেটি হলো আমাদের বহুল কাঙ্খিত বই- “অল্প আমলে বেশি সাওয়াব”।
জান্নাতি নারী ( মুসলিম রমণীদের জন্য এক অমূল্য উপহার)
” নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘দুনিয়ার সব সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হলো নেককার স্ত্রী।’ একজন নেককার নারী শুধু একজন গৃহিণী নন—তিনি এক উম্মাহর ভিত্তি, এক শান্তির আশ্রয়স্থল, জান্নাতের পথের এক অনন্য সহচরী।‘জান্নাতি নারী’ একটি ব্যতিক্রমধর্মী গ্রন্থ, যা হাদীসের আলোকে গৃহস্থালি জীবনকে জান্নাতস্বরূপ করে গড়ে তোলার বাস্তব দিকনির্দেশনা দেয়। নারী জীবনের মৌলিক দায়িত্ব, পারিবারিক সম্পর্ক, আত্মিক উন্নতি ও পরকালীন সফলতার পথনির্দেশ এতে চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে।মূল রচয়িতা মুহাম্মাদ ইরশাদুল্লাহ কাসেমি ভাগলপুরী হাদীসের বিশুদ্ধ উৎস থেকে বিষয়গুলো উপস্থাপন করেছেন সহজবোধ্য ভাষায়।
বইটি অনুবাদ করেছেন মুফতি মুহাম্মাদ ইয়াসীন, যার ভাষা ও উপস্থাপনা পাঠককে গভীরভাবে ভাবনায় নিমগ্ন করবে।”মাকতাবাতুল আরাফ”এর এই অনন্য প্রকাশনা প্রতিটি মুসলিম নারীর সংগ্রহে থাকা উচিত, যারা নিজেকে জান্নাতের উপযুক্ত রমণী হিসেবে গড়ে তুলতে আগ্রহী। এটি কেবল একটি বই নয়—একটি জীবনবদলানো উপহার।
পর্দা নারীর সৌন্দর্য
নারীর সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, বরং তার সততা, লজ্জাশীলতা ও চরিত্রের পবিত্রতাতেই প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়।পর্দা নারীর সৌন্দর্য’ গ্রন্থে কুরআন ও হাদিসের আলোকে ইসলামের পর্দা বিধান বিশ্লেষণ করা হয়েছে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহ.-এর লেখনীতে নারীর মর্যাদা, শালীনতা ও পর্দার গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।মুফতি মুহাম্মাদ ইয়াসীন-এর অনুবাদে বইটি সহজবোধ্য ও হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। ইসলামিক আদর্শে জীবন গড়তে ইচ্ছুক নারীদের জন্য এটি এক অনন্য উপহার।
মুসলিম নারীদের জন্য নারী সাহাবিদের আদর্শ
“উসওয়ায়ে সাহাবিয়্যাত গ্রন্থে লেখক নববি যুগের নারী সাহাবিগণ, আযওয়াযে মুতাহহারাত ও বানাতদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এ বইকে যদিও ধর্মীয় ও চারিত্রিক দিক-নির্দেশনা নিয়ে লিখিত বই বলা যায়। কিন্তু মূলত এই বই হলো, নববি যুগের নারীদের সভ্যতা ও সংস্কৃতির ইতিহাস, তাদের তাহযিব-তামাদ্দুনের ইতিকথা।”
—মাওলানা ইলয়াস আযমি; ‘দারুল মুসান্নিফিন কি তারিখি খিদমাত’।

Reviews
There are no reviews yet.